Sale!

ভয়ংকর টিকটিকি রহস্য (Voyonkar Tiktiki Rohosyo)

0 out of 5

Original price was: ₹270.00.Current price is: ₹216.00.

Description

বইয়ের কথা:

খ্যাতনামা লেখকের ছোটদের জন্য লিখিত এই গ্রন্থে গ্রন্থনামের অ্যাডভেঞ্চার উপন্যাস ছাড়াও আর একটি উপন্যাস স্থান পেয়েছে ‘শিকারবাড়ি রহস্য’। দু’টি উপন্যাসেরই পটভূমি লালমাটির দেশ। রজতকাকুর নেতৃত্বে সৃষ্টিছাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা বেরোয় দুঃসাহসিক অভিযানে। কিন্তু প্রতিটি অভিযানের মতো এবারও দুর্ধর্ষ অপরাধ ও দুর্দান্ত দুষ্কৃতীর কবলে পড়ে তারা। ফলে অনিবার্য হয়ে ওঠে সংঘর্ষ। উত্তেজনা-থরথর বনপাহাড়কে সাক্ষী রেখে ঘটে যায় একটার পর একটা লোমহর্ষক ঘটনা। অভিযানের সঙ্গে অপরাধ, কুটিল ষড়যন্ত্রের সঙ্গে কুশলী রহস্য অনুসন্ধান, প্রকৃতির অপূর্ব সুরভির সঙ্গে অভাবিত সংযোগে মিলেমিশে যায় অজানা-অকথিত ইতিহাস ও প্রত্নতত্ত্ব। নিশ্ছিদ্র যুক্তিজালে ঠাসবুনোট কাহিনি দু’টি শিহরিত আনন্দের সঙ্গে ছোটদের জ্ঞানের অজানার রাজ্যেও অভিযানে যাওয়ার হাতছানি দিতে থাকে।

লেখক পরিচিতি:

জন্ম ১৭ অক্টোবর ১৯৫৮ হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস হুগলি জেলার ভদ্রকালীতে। শিক্ষাগত যোগ্যতা এম.এ., বি.এড., পি এইচডি.। পেশা অধ্যাপনা। ছাত্রাবস্থাতেই লেখালিখির সূত্রপাত। ছোটদের -বড়দের গল্প-উপন্যাসে সমান স্বচ্ছন্দ লেখকের ছোটদের জন্য প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘গল্প অল্প স্বল্প’ (১৯৯৮)। ছোটদের জন্য প্রথম উল্লেখযোগ্য গল্প ‘সন্দেশ’ পত্রিকায় ‘খাসনবিশের খাসা যন্তর’ (১৯৮৯)। বড়দের জন্য লিখিত প্রথম উল্লেখযোগ্য উপন্যাস ‘বন্ধুর বাড়ি’ প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় (২০০৯)। ছোটদের ছোটগল্পে বিশিষ্ট অবদানের জন্য গৌরবময় অজগর পুরস্কার (২০১০), ভারতচন্দ্র রায় গুণাকর স্মারক সম্মান পুরস্কার (২০১৮), শ্রেষ্ঠ উপন্যাসের জন্য বটুক নন্দী স্মৃতি পুরস্কার (২০২১) ও বাংলার ছোটগল্পের অগ্রপথিক রূপে এপার ওপার (২০২২) পুরস্কার লাভ করেছেন।

Additional information

লেখক

ভাষা

প্রকাশক

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.